আর্কাইভ | ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৮ ১২:৫০:৩৩ অপরাহ্ন
Photo
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, প্রকাশিতঃ
০৭ অক্টোবর ২০২৬
০৫:৫৭:৪৩ পূর্বাহ্ন
আপডেটঃ
০৭ অক্টোবর ২০২৬
০৬:০৬:০৯ পূর্বাহ্ন
উত্তরা প্রেসক্লাবের কমিটি

সভাপতি বদরুল আলম সম্পাদক নয়ন,অন্যপদে শুভ ও ইদ্রিস


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত উত্তরা প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে নতুন তিনজনকে কোঅপ্ট করা হয়েছে। এতে নির্বাচিত সভাপতি বদরুল আলম মজুমদার এর সাথে সাধারণ সম্পদাক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় সাংবাদিক নেতা ফরিদ আহমেদ নয়ন। কমিটির অপর নেতারা হলেন সিনিয়র সহ সভাপতি পদে সাংবাদিক নেতা সাইফুর নূর শুভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নেতা সৈয়দ ইদ্রিস আলী। এছাড়া ক্লাব পরিচালনায় দায়িত্বপূর্ণ ভুমিকার সার্থে সাংবাদিক নেতা জাহাঙ্গীর কবিরকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। 
এর আগে উত্তরা প্রেসক্লাবের তিন নেতাকে বহিস্কার করেন সভাপতি বদরুল আলম মজুমদার। উত্তরা প্রেসক্লাবে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, নানা অসাংগঠনিক কার্যক্রম এবং সার্বজনীন ঐক্য নষ্ট করার অভিযোগে সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী, সিনিয়র সহসভাপতি মানিক খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজিবকে বহিষ্কার করা হয়েছে।
৫ অক্টোবর উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ জুলাই ২০২৬ উত্তরা প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। ফলাফল ঘোষণার পর ক্লাবের ঐক্য নষ্টের পক্ষে একটি গ্রুপ উঠে পড়ে লাগে। এতে উত্তরা প্রেসক্লাবের সুনাম মারাত্মকভাবে ব্যহত হয়। ক্লাবের ইমেজ রক্ষার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তরা প্রেসক্লাবের গঠনতন্ত্র, শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নির্বাহী কমিটি প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।