আর্কাইভ | ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৮ ১১:০৪:৩৫ পূর্বাহ্ন
Photo
চন্দনা রানী
ঢাকা, প্রকাশিতঃ
১০ সেপ্টেম্বর ২০২৬
০৮:১৩:০২ পূর্বাহ্ন

গাজীপুরে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু


গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৫০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালেকের বাড়ি সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী অভি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছরের বেশি হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ভাসান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। বর্তমানে বাস ও নিহত ব্যক্তির মরদেহ থানায় রয়েছে বলে জানা গেছে।
পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।