আর্কাইভ | ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৮ ০৯:৪৭:২১ পূর্বাহ্ন
ঢাকা, প্রকাশিতঃ
১১ সেপ্টেম্বর ২০২৬
০৯:৪৭:০২ পূর্বাহ্ন
আপডেটঃ
১১ সেপ্টেম্বর ২০২৬
০৯:৪৯:১৪ পূর্বাহ্ন

উনি কি গালি দিলেন না দোয়া, কিছুই বুঝলাম না: রুমিন প্রসঙ্গে শফিকুর


জাতীয় সংসদে হট্টগোলের কারণে সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্যে কী বলেছেন তার কিছুই বুঝতে পারেননি বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সেই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, যে কোনো সংসদ সদস্যের কথা শোনার দায়িত্ব এবং তার বলার অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।

সংসদে কোনো সদস্যের বক্তব্যে বিশৃঙ্খলা সৃষ্টি বা বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত বা অসংসদীয় বক্তব্য এলে স্পিকারের আসন থেকে রুলিং আসতে পারে কিংবা সংশ্লিষ্ট মন্ত্রী জবাব দিতে পারেন, কিন্তু বক্তব্য পুরোপুরি ঢেকে দেওয়া বা থামিয়ে দেওয়া সংসদীয় রীতির পরিপন্থি। সংসদে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে স্পিকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ ও প্রতিকারের দাবিও জানান তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ব্যাপক হট্টগোলের পর দাঁড়িয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।